মঙ্গলবার, ২৯ জুন, ২০১০

পাকিস্তান আমলের দুই সংগ্রামঃ সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম ও জাতীয় আত্মনিয়ন্ত্রন অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম

যেহেতু, তত্ত্বগত বিচারে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম ছিল মূলতঃ প্রগতিশীল ও ন্যায়সঙ্গত। পাকিস্তান (১৯৪৭) ছিল একটি বুর্জোয়া গণতান্ত্রিক প্রজাতন্ত্র । পাকিস্তান ছিল রাজনৈতিকভাবে স্বাধীন একটি বুর্জোয়া রাষ্ট্র, যাকিনা ছিল মূলতঃ বুর্জোয়া একনায়কত্বও। পাকিস্তানের (১৯৪৭-১৯৭৪১) সমাজের উৎপাদন পদ্ধতি ছিল পুঁজিবাদী। পাকিস্তানের শাসকশ্রেণী ছিল বুর্জোয়াশ্রেণী এবং সরকার ছিল বুর্জোয়া সরকার। পাকিস্তানের সমাজের বুর্জোয়া গণতান্ত্রিক পরিবর্তন ছিল প্রধানতঃ পরিসমাপ্ত।

সেহেতু, পাকিস্তানের সমাজের বিপ্লবের স্তর ছিল সমাজতান্ত্রিক। অপর কথায় পাকিস্তানের সমাজের বিপ্লবের শ্রেণীচরিত্র ছিল সমাজতান্ত্রিক। পাকিস্তানের সকল প্রদেশের শ্রমিকশ্রেণীর মেহনতী জনগণের এবং পূর্ববাঙলার শ্রমিকশ্রেণীর মেহনতী জনগণের প্রধান সংগ্রাম ছিল পুঁজিবাদের উচ্ছেদ ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম। পকিস্তানের বুর্জোয়া রাষ্ট্র ও সরকার উচ্ছেদ এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার সংগ্রাম। একইসঙ্গে সাম্রাজ্যবাদ ও মৌলবাদ বিরোধী সংগ্রাম।

যেহেতু, পাকিস্তান আমলে (১৯৪৭-১৯৭১) পাকিস্তানের বুর্জোয়া রাষ্ট্র ও সরকার কর্তৃক পাকিস্তানের বিভিন্ন প্রদেশের জনসাধারণের উপর ছিল তীব্র জাতিগত নিপীড়ন। পূর্ববাঙলার বাঙালী জাতির জনসাধারণ ও অন্যান্য জাতির জনসাধারণের উপর ছিল পাকিস্তানের বুর্জোয়া রাষ্ট্র ও সরকারের তীব্র জাতিগত নিপীড়ন।

সেহেতু, পাকিস্তানের বিভিন্ন প্রদেশের জাতিসম হের জনসাধারণের তাৎপর্যপূর্ণ সংগ্রাম ছিল পাকিস্তানের ভেতরে জাতীয় আত্মনিয়ন্ত্রন অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। বিশেষতঃ স্বাধীনতার অধিকার বা বিচ্ছেদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। পূর্ববাঙলার বাঙালী জাতির জনসাধারণের তাৎপর্যপূর্ণ সংগ্রাম ছিল পাকিস্তানের ভেতরে জাতীয় আত্মনিয়ন্ত্রন অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। বিশেষ করে স্বাধীনতার অধিকার বা বিচ্ছেদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম।

আসলে পাকিস্তান আমলে পূর্ববাঙলার বাঙালী জাতির জনসাধারণের ছিল পাশাপাশি দুই সংগ্রাম। সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম ও জাতীয় আত্মনিয়ন্ত্রন অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। অপর কথায় পূর্ববাঙলায় এই দুই সংগ্রাম ছিল সমাজতন্ত্রের সংগ্রাম ও গণতন্ত্রের সংগ্রাম। তবে গণতন্ত্রের সংগ্রাম ছিল সমাজতন্ত্রের সংগ্রামের অধীন।

যেহেতু, পাকিস্তানের মূল কেন্দ্রে কমিউনিস্ট আন্দোলন ছিল অত্যন্ত দুর্বল এবং পাকিস্তানের দুই অংশের মধ্যে ছিল অবিশ্বাস্যরকম ভৌগোলিক ব্যবধান। সেহেতু, পাকিস্তান আমলে শেষ পর্যায়ে একাত্তর সালে পূর্ববাঙলার শ্রমিকশ্রেণীর মেহনতী জনগণের সমাজতন প্রতিষ্ঠার সংগ্রাম ও জাতীয় আত্মনিয়ন্ত্রন অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অবধারিতভাবে পরিনত হয় জাতীয় মুক্তি ও স্বাধীনতা প্রতিষ্ঠার এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে।

তারিখঃ ২০.০৬.২০১০

বুর্জোয়া বাজেটের গুণগত বিপরীতে সমাজতান্ত্রিক বাজেটের রূপরেখা উপস্থিত করুন

সম্প্রতি বাঙলাদেশের ক্ষমতাসীন বুর্জোয়া সরকার (আওয়ামী লীগ-মহাজোট সরকার) এক বছরের বাজেট ঘোষণা করেছে। শ্রেণীচরিত্রের কারণে বুর্জোয়া শাসক বুর্জোয়া সরকার বুর্জোয়া বাজেট প্রণয়ন করে। বুর্জোয়া বাজেটের পুঁজিবাদী বাজেটের অর্থনৈতিক ভিত্তি ব্যক্তিমালিকানা। বর্তমান বাজেটের মূল কথা প্রধানতঃ শাসকশ্রেণী বুর্জোয়াশ্রেণীর স্বার্থকে প্রতিষ্ঠা করা। প্রধানতঃ বাঙলাদেশের পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করা। একইসঙ্গে সাম্রাজ্যবাদের স্বার্থকে রক্ষা করা।

বাঙলাদেশের অগ্রসর কমিউনিস্টদের কর্তব্য শ্রমিকশ্রেণীর দৃষ্টিভঙ্গির (মার্কসবাদী-লেনিনবাদী দৃষ্টিভঙ্গি) ভিত্তিতে বর্তমান বাজেটের যথাযথ বিচারম লক সমালোচনা করা। বাঙলাদেশের শ্রমিক কৃষক মেহনতী নর নারীর স্বার্থরক্ষক বাজেটের সমাজতান্ত্রিক বাজেটের রূপরেখা উপস্থিত করা। যাকিনা শ্রেণীচরিত্রের কারণে বাঙলাদেশের শাসক বুর্জোয়াদের বাজেটের গুণগত বিপরীত। শ্রেণীচরিত্রের কারণে কমিউনিস্টরা পুঁজিবাদী দেশে বুর্জোয়া রাষ্ট্রে সমাজতান্ত্রিক বাজেটের রূপরেখা উপস্থিত করে। সমাজতান্ত্রিক বাজেটের অর্থনৈতিক ভিত্তি প্রথমতঃ রাষ্ট্রীয় মালিকানা ও যৌথ মালিকানা।

তত্ত্বগত বিচারে, বর্তমান বাজেটের সমালোচনার নামে এই বাজেটকে খানিকটা ঠিকঠাক করে নেয়া বা গণমুখী করে নেয়ার ধ্যান ধারনা হলো সংস্কারবাদী ধ্যান ধারনা। অপরদিকে এই বাজেটের গুণগত বিপরীত শ্রমিক কৃষক মেহনতী জনগণের স্বার্থরক্ষক বাজেটের সমাজতান্ত্রিক বাজেটের রূপরেখা উপস্থিত না করে সমালোচনার নামে ঢালাওভাবে এই বাজেটের সমালোচনা করার ধ্যান ধারনা হলো নৈরাজ্যবাদী ধ্যান ধারনা।

বাঙলাদেশের শ্রমিক কৃষক মেহনতী জনগণের স্বার্থরক্ষক বাজেটের সমাজতান্ত্রিক বাজেটের রূপরেখার প্রথম ও প্রধান কথা ভূমি ও শিল্পে ব্যক্তি মালিকানা উচেছদ করা। আমাদের মতে প্রধানতঃ ভূমি ও শিল্পকে জাতীয়করণ করার কর্মস চীর ভিত্তিতে এবং কৃষিতে ব্যাপক যৌথ উৎপাদনের কর্মস চীর ভিত্তিতে পুঁজিবাদী দেশ ও বুর্জোয়া রাষ্ট্র বাঙলাদেশে শ্রমিক কৃষক মেহনতী জনগণের স্বার্থরক্ষক বাজেটের সমাজতান্ত্রিক বাজেটের রূপরেখা উপস্থিত করা সম্ভব।

অগ্রসর কমিউনিস্টরা, তরুণ কমিউনিস্টরা এগিয়ে আসুন। বুর্জোয়া বাজেটের পুঁজিবাদী বাজেটের গুণগত বিপরীতে সমাজতান্ত্রিক বাজেটের রূপরেখা উপস্থিত করুন। ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল ও বাঙলাদেশের কমিউনিস্ট আন্দোলনে একটি সৃজনশীল তত্ত্বগত লাইনের সূচনা করুন।


তারিখঃ ১৯.০৬.২০১০

দেশীয় পুঁজিবাদই ভারত, পাকিস্তান ও বাঙলাদেশের মেহনতী জনগণের প্রধান সমস্যা। মৌলবাদ ও সাম্রাজ্যবাদ প্রধান সমস্যা নয় ।

তত্ত্বগত বিচারে, ধর্মীয় মৌলবাদ ও সাম্রাজ্যবাদ ভারত, পাকিস্তান ও বাঙলাদেশের শ্রমিক কৃষক মেহনতী জনগণের জীবনে প্রধান সমস্যা নয়। বরং দেশীয় পুঁজিবাদই এই তিনটি দেশের মেহনতী জনগণের জীবনের প্রধান সমস্যা।

ভারত, পাকিস্তান ও বাঙলাদেশের উৎপাদন ব্যবস্থা হলো পুঁজিবাদী। এই তিনটি দেশের ব্যাপক জনগণের উপর দেশীয় পুঁজিবাদী শোষণ প্রধান। দেশীয় বুর্জোয়া রাষ্ট্র ও সরকারের শোষণ নির্যাতন প্রধান। এসকল দেশে মেহনতী জনগণের জীবনে ধর্মীয় মৌলবাদ ও সাম্রাজ্যবাদের তুলনায় দেশীয় পুঁজিবাদ অনেকগুণ বেশী ক্ষতিকর। দেশীয় বুর্জোয়া রাষ্ট্র ও সরকার অনেকগুণ বেশী ক্ষতিকর।

ভারত, পাকিস্তান ও বাঙলাদেশে ধর্মীয় মৌলবাদীদের কোন রাষ্ট্র ও সরকার নেই। ধর্মীয় মৌলবাদ ব্যক্তিমালিকানায় বিশ্বাসী। ধর্মীয় মৌলবাদের অর্থনৈতিক ব্যবস্থা পুঁজিবাদী। ধর্মীয় মৌলবাদ পুঁজিবাদী তবে সেটা পশ্চাদপদ পুঁজিবাদী বা পশ্চাদপদ বুর্জোয়া-পেটি বুর্জোয়া।

সাম্রাজ্যবাদের অর্থনৈতিক ব্যবস্থা পুঁজিবাদী, একচেটিয়া পুঁজিবাদী। ভারত, পাকিস্তান ও বাঙলাদেশে সাম্রাজ্যবাদের শোষণ মূলতঃ পরোক্ষ ও মূলতঃ অর্থনৈতিক। এই তিনটি দেশে সাম্রাজ্যবাদের কোন রাষ্ট্র ও সরকার নেই। সাম্রাজ্যবাদ ও দেশীয় পুঁজিবাদ পরস্পরের সহযোগী। এই তিনটি দেশে সাম্রাজ্যবাদী লগ্নি পুঁজির পরিমাণ সীমিত। পরাধীন দেশে লগ্নি পুঁজির ক্ষমতা এবং পরোক্ষ সাম্রাজ্যবাদের যুগে স্বাধীন দেশে লগ্নি পুঁজির ক্ষমতা সমান হয়না। সমান হতে পারেনা।

ভারত, পাকিস্তান ও বাঙলাদেশে যতদিন পুঁজিবাদী শোষণ থাকবে ততদিন এসকল দেশে ধর্মীয় মৌলবাদ কমবেশী ক্রিয়াশীল থাকবে। পৃথিবীর আরও দশটা দেশের মতো এসকল দেশে ভূমি ও শিল্পে ব্যক্তিমালিকানার উচ্ছেদ ছাড়া ও পুঁজিবাদের উচ্ছেদ ছাড়া ধর্মীয় মৌলবাদের উচ্ছেদ ঘটবে না। পৃথিবীর আরও দশটা দেশের মতো এসকল দেশে পুঁজিবাদের উচ্ছেদ ছাড়া সাম্রাজ্যবাদের উচ্ছেদ ঘটবে না।

তারিখঃ ২১.০৬.২০১০

বাঙলাদেশের সমাজের বিপ্লবের স্তর কোনটি? বুর্জোয়া গণতন্ত্র নাকি সমাজতন্ত্র?

বাঙলাদশে শ্রেণীবিভক্ত সমাজের বিপ্লবের স্তর কোনটি? বুর্জোয়া গণতন্ত্র নাকি সমাজতন্ত্র? অপর কথায় বাঙলাদশের শ্রেণীবিভক্ত সমাজের গুণগত পরিবর্তনের স্তর কোনটি? বুর্জোয়া গণতন্ত্র নাকি সমাজতন্ত্র? বাঙলাদশের কমিউনিস্ট আন্দোলনে এটা হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্বগত সমস্যা।

আরও সুনির্দিষ্ট করে বললে বাঙলাদেশের শ্রেণীবিভক্ত সমাজের বিপ্লবের স্তর কোনটি? বুর্জোয়া গণতান্ত্রিক নাকি সমাজতান্ত্রিক? অর্থাৎ শমিকশ্রেণীর নেতৃত্বে জনগণতান্ত্রিক বা জাতীয় গণতান্ত্রিক? নাকি শ্রমিকশ্রেণীর নেতৃত্বে সমাজতান্ত্রিক? বাঙলাদেশের কমিউনিস্ট আন্দোলনে এটা হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ তত্ত্বগত সমস্যা।

কমিউনিস্ট তত্বগত বিচারে একটি সামন্তবাদী রাষ্ট্রে সমাজের বিপ্লবের স্তর বুর্জোয়া গণতান্ত্রিক। অপরদিকে একটি পুঁজিবাদী রাষ্ট্রে সমাজের বিপ্লবের স্তর সমাজতান্ত্রিক। সমাজ বিকাশের ধারায় সামন্ত সমাজ ব্যবস্থার মূলগত বিপরীত পুঁজিবাদী সমাজ ব্যবস্থা বা বুর্জোয়া সমাজব্যবস্থা। বুর্জোয়া সমাজ ব্যবস্থার গুণগত বিপরীত সমাজতান্ত্রিক সমাজব্যবস্থা কমিউনিস্ট সমাজব্যবস্থা।

একটি সামন্তবাদী সমাজে বুর্জোয়াশ্রেণী দেশের শ্রমিক কৃষকের সাহায্য নিয়ে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব প্রধানতঃ সম্পন্ন করতে পারে। কিন্তু শ্রেণীচরিত্রের কারণে একটি দেশের প্রতিক্রিয়াশীল বুর্জোয়াশ্রেণী (বুর্জোয়া রাজনৈতিক দলগুলি) কখনও সমাজের বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব পরিপূর্ণভাবে সম্পন্ন করতে পারেনা। যুক্তরাজ্য ও ফ্রান্সের ক্ষেত্রে একথা প্রযোজ্য।

কেবল শ্রমিকশ্রেণী (কমিউনিস্ট পার্টি) একটি সামন্ততান্ত্রিক রাষ্ট্রে ব্যাপক কৃষককে নিয়ে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব পরিপূর্ণভাবে সম্পন্ন করতে পারে। কেবল শ্রমিকশেণী (কমিউনিস্ট পাার্টি) গরীব কৃষককে নিয়ে একটি পুঁজিবাদী রাষ্ট্রে সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করতে পারে (ইতিমধ্যে বুর্জোয়াশ্রেণী কতৃক প্রধানতঃ পরিসমাপ্ত বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবকে পরিপূর্ণভাবে সমাপ্ত করার মধ্য দিয়ে) প্রথম ঘটনাটি ঘটেছে চীনে এবং দ্বিতীয় ঘটনাটি ঘটেছে রাশিয়ায়।

এই অর্থে জনগণতান্ত্রিক বিপ্লব হলো, শ্রমিকশ্রেণীর নেতৃত্বে (কমিউনিস্ট পার্টির নেতৃত্বে) একটি সামন্তবাদী রাষ্ট্রে সামন্ত স্বৈরতন্ত্র উচ্ছেদ করে শ্রমিক কৃষকের গণতান্ত্রিক একনায়কত্ব প্রতিষ্ঠা করা। বিশেষ করে দেশে কৃষি বিপ্লব সম্পন্ন করা, ভূমি জাতীয়করণ করা ও প্রকৃত কৃষকের মধ্যে জমি লীজ দেওয়া। দেশে বৃহৎ শিল্প কারখানা, ব্যাংক ও বীমা জাতীয়করণ করা।

জনগণনতান্ত্রিক বিপ্লব হলো, একটি সামন্ততান্ত্রিক দেশে ধর্মনিরপেক্ষ ও অসামপ্রদায়িক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করা এবং বিজ্ঞানভিত্তিক গণ শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করা। সামন্ততান্ত্রিক রাষ্ট্র, সরকার, সংবিধান ও সংসদ উচ্ছেদ এবং জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার, সংবিধান ও সংসদ প্রতিষ্ঠা করা। সমাজের বুর্জোয়া গণতান্ত্রিক পরিবর্তন পরিপূর্ণভাবে সম্পন্ন করা এবং দেশে সমাজতান্ত্রিক বিপ্লবের কর্মসূচী (অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক) বাস্তবায়িত করার জন্য মূলগত ভিত্তি গড়ে তোলা।

এইভাবে সমাজতান্ত্রিক বিপ্লব হলো একটি পুঁজিবাদী দেশে বুর্জোয়া স্বৈরতন্ত্র উচ্ছেদ করে শ্রমিকশ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠা করা। দেশে ইতিমধ্যে প্রধানতঃ পরিসমাপ্ত বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবকে পরিপূর্ণভাবে সমাপ্ত করা। দেশে সমাজতন্ত্র বিনির্মাণ বিষয়ক অর্থনৈতিক, রাজনৈতিক ও সমাজিক সাংস্কৃতিক কর্মসূচী বাস্তবায়িত করা তথা কামউনিস্ট সমাজের ভিত্তি প্রতিষ্ঠা করা।

সমাজতান্ত্রিক বিপ্লব হলো বুর্জোয়া রাষ্ট্র, সরকার, সংবিধান ও সরকার উচ্ছেদ এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র, সরকার, সংবিধান, সরকার ও সংসদ প্রতিষ্ঠা করা। শোষণমূলক ও মুনাফাভিত্তিক পুঁজিবাদী ব্যক্তিমালিকানা উচ্ছেদ এবং সমাজতান্ত্রিক সাম্যবাদী রাষ্ট্রীয় মালিকানা, যৌথ মালিকানা সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করা। বুর্জোয়া গণতন্ত্রের গুণগত বিপরীত সমাজতান্ত্রিক গণতন্ত্র কমিউনিস্ট গণতন্ত্র প্রতিষ্ঠা করা। ব্যক্তিমালিকানা ভিত্তিক বুর্জোয়া স্বতন্ত্র জীবনযাপনের গুণগত বিপরীত যৌথ মালিকানা ভিত্তিক ও সামাজিক মালিকানা ভিত্তিক যৌথ জীবন যাপন ও সুষম কমিউন জীবন যাপন গড়ে তোলা।

বাংলাদেশের সামজে বিপ্লবের স্তর নির্ধারণের প্রশ্নে বাংলাদেশের কমিউনিস্টরা প্রধানতঃ দুইভাগে বিভক্ত। বিভিন্ন কারণে কমিউনিস্টদের দুটি অংশের মধ্যে প্রথম অংশটি শারীরিকভাবে বড় এবং দ্বিতীয় অংশটি তত্ত্বের দিক থেকে যুক্তিসংগত ও অগ্রসর ও শক্তিশালী।

কমিউনিস্টদের প্রথম অংশটির মতে বাঙলাদেশের সমাজের বিপ্লবের স্তর বুর্জোয়া গণতান্ত্রিক। বাঙলাদেশের সমাজের বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব এখনও প্রধানতঃ পরিসমাপ্ত নয়। বাংলাদেশের সমাজের বুর্জোয়া গণতান্ত্রিক পরিবর্তন প্রধানতঃ পরিসমাপ্ত হওয়ার পরই বাঙলাদেশের সমাজের বিপ্লবের স্তর হবে সমাজতান্ত্রিক।

কমিউনিস্টদের দ্বিতীয় অংশটির মতে বাংলাদেশের সমাজের বিপ্লবের স্তর সমাজতান্ত্রিক। কারণ বাংলাদেশের সমাজের বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব প্রধানতঃ সম্পন্ন হয়েছে। যেহেতু বাংলাদেশের সমাজের বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব প্রধানতঃ সম্পন্ন হয়েছে, সেহেতু বাংলাদেশের সমাজের বিপ্লবের স্তর সমাজতান্ত্রিক। পাকিস্তান আমলেও পূর্ববাঙলার সমাজের বুর্জোয়া গণতান্ত্রিক পরিবর্তন প্রধানতঃ সম্পন্ন ছিল।

বাংলাদেশের কমিউনিস্টদের প্রথম অংশটির মতে বাঙলাদেশের সমাজের বিপ্লবের স্তর বুর্জোয়া গণতান্ত্রিক। কারণ বাঙলাদেশে পুঁজিবাদ অবিকশিত এবং বাঙলাদেশের পুজিঁ সাম্রাজ্যবাদী লগ্নী পুঁজির নিয়ন্ত্রিত, পরাধীন ও অঙ্গীভূত। বাঙলাদেশের পুঁজিবাদ দালাল পুঁজিবাদ। বাংলাদেশের খনিজসম্পদ (তেল, গ্যাস ও কয়লা) সাম্রাজ্যবাদী বহুজাতিক কোম্পানী কতৃক নিয়ন্ত্রিত। বাঙলাদেশে কৃষিতে সামন্ত অবশেষে ক্রিয়াশীল।

বাংলাদেশের কমিউনিস্টদের প্রথম অংশটির মতে বাঙলাদেশের সমাজের বিপ্লবের স্তর বুর্জোয়া গণতান্ত্রিক কারণ। বাঙলাদেশের সমাজে বুর্জোয়া গণতন্ত্র মূলতঃ বিকশিত নয়। বাঙলাদেশের শাসকশ্রেণী বুর্জোয়াশ্রেণী সাম্রাজ্যবাদের দালাল। বাঙলাদেশে অনেকটা সময় সামরিক শাসন জারী ছিল। বাংলাদেশে এখনও আধা-সামরিক শাসন জারী রয়েছে। বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ড মূলতঃ নিষিদ্ধ। বাঙলাদেশে বুর্জোয়া গণতন্ত্র মূলতঃ অনুপস্থিত। বাঙলাদেশে বুর্জোয়া গণতন্ত্রিক পরিবর্তন প্রধানতঃ পরিসমাপ্ত নয়।

বাঙলাদেশের কমিউনিস্টদের দ্বিতীয় অংশটির মতে বাঙলাদেশের সমাজের বিপ্লবের স্তর সমাজতান্ত্রিক। কারণ বাঙলাদেশের পুঁজিবাদ বিকশিত। পাকিস্তান আমলেও পূর্ববাঙলার পুঁজিবাদ বিকশিত ছিল। বাংলাদেশে সরকারী শিল্প কারখানা বন্ধ হওয়ার পর ব্যক্তি মালিকানায় শিল্প কারখানা গড়ে উঠেছে। বাঙলাদেশে উৎপাদন সম্পর্ক পুঁজিবাদী। পাকিস্তান আমলেও পূর্ববাঙলার উৎপাদন সম্পর্ক ছিল পুঁজিবাদী। বাংলাদেশের পুঁজিবাদ মূলতঃ স্বাধীন। বাংলাদেশের পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদী পুঁজিবাদ পরস্পর সম্পর্কিত ও সহযোগী। বর্তমানকালের সাম্রাজ্যবাদ পরোক্ষ। নিজস্ব সরকার (সেনাবাহিনী, ব্যাংক ও বিচারবিভাগ) ছাড়া সাম্রাজ্যবাদ পরদেশের পুঁজিবাদ, পুঁজিবাদী অর্থনীতি নিয়ন্ত্রন করতে পারেনা।

বাঙলাদেশের কমিউনিস্টদের দ্বিতীয় অংশটির মতে বাঙলাদেশের সমাজের বিপ্লবের স্তর সমাজতান্ত্রিক। কারণ বাঙলাদেশ রাজনৈতিকভাবে একটি স্বাধীন বুর্জোয়া রাষ্ট্র। বাঙলাদেশের শাসকশ্রেণী বুর্জোয়াশ্রেণী এবং সাম্রাজ্যবাদী বুর্জোয়াশ্রেণী পরস্পরের সহযোগী ও বন্ধু। বাঙলাদেশের সমাজে বুর্জোয়া গণতন্ত্র মুলতঃ বুর্জোয়া একনায়কতন্ত্র। একটি দেশে প্রয়োজনে বুর্জোয়া গণতন্ত্র উদারনৈতিক চরিত্র ধারণ করে এবং প্রয়োজনে বুর্জোয়া গণতন্ত্র স্বৈরতন্ত্র চরিত্র ধারন করে।

বাঙলাদেশের শ্রেণীবিভক্ত সমাজে বিকশিত বুর্জোয়া গণতন্ত্রের গুরুত্বপূর্ণ দিকগুলো চিহ্নিত করা যায়। যেমন, বাঙলাদেশের জমিদার প্রথার উচ্ছেদ, ভূমি, শিল্প, ব্যাংক ও বীমায় ব্যাক্তি মালিকানার অধিকার প্রতিষ্ঠিত, দেশে সংবিধান, সংসদ, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, নিম্ন আদালতের উপস্থিতি, সারাদেশে উচ্চ শিক্ষা, মাধ্যমিক শিক্ষা ও প্রাথমিক শিক্ষা বিশেষতঃ নারী শিক্ষা ব্যবস্থার প্রসার, সার্বজনীন ভোটাধিকার বিশেষতঃ নারীর ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশে দৈনিক জাতীয় সংবাদপত্র ও পুস্তক প্রকাশনার অধিকার প্রতিষ্ঠিত। বাঙলাদেশে ক্ষুদ্র জাতিসমূহের আত্মনিয়ন্ত্রন অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বিকশিত।

বাঙলাদেশের কমিউনিস্টদের দ্বিতীয় অংশটির মতে শ্রমিকশ্রেণীর (কমিউনিস্টদের) কর্তব্য হলো বাঙলাদেশে একইসঙ্গে বুর্জোয়া গণতান্ত্রিক সংগ্রাম ও সমাজতান্ত্রিক সংগ্রাম (সমাজতান্ত্রিক গণতান্ত্রিক সংগ্রাম) সংগঠিত করা। বাঙলাদেশে বুর্জোয়া গণতান্ত্রিক সংগ্রাম ছাড়া সমাজতান্ত্রিক সংগ্রাম জয়যুক্ত হতে পারেনা। তবে বাঙলাদেশে বুর্জোয়া গণতান্ত্রিক সংগ্রাম হলো সমাজতান্ত্রিক সংগ্রামের (সমাজতান্ত্রিক গণতান্ত্রিক সংগ্রাম) সঙ্গী, অংশ ও অধীন। সমাজের গুণগত বিকাশের ধারায় বাঙলাদেশে শ্রমিকশ্রেণীর (কমিউনিস্টদের) সমাজতান্ত্রিক সংগ্রাম প্রধান।

বাঙলাদেশের কমিউনিস্টদের দ্বিতীয় অংশটির মতে দেশে জরুরী আইন প্রত্যাহার এবং রাজনৈতিক কর্মকাণ্ড ও ট্রেড ইউনিয়ন কর্মকান্ডের অধিকারের দাবীতে শ্রমিকশ্রেণীর সংগ্রাম হলো মূলতঃ বুর্জোয়া গণতান্ত্রিক সংগ্রাম। আর বাঙলাদেশের আমলাতান্ত্রিক বুর্জোয়া রাষ্ট্র ও সরকারের গুণগত বিপরীত সমাজতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার সংগ্রাম হলো সমাজতান্ত্রিক সংগ্রাম। গুণগত বিকাশের ধারায় বাঙলাদেশের শ্রেণীবিভক্ত সমাজে বুর্জোয়া গণতাান্ত্রিক সংগ্রাম হলো সমাজতান্ত্রিক সংগ্রামের (সমাজতান্ত্রিক গণতান্ত্রিক সংগ্রাম) অধীন।

কমিউনিস্ট তত্ত্বগত বিচারে, একটি দেশের শ্রেণীবিভক্ত সমাজের বিপ্লবের স্তর নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো রাষ্ট্রের শ্রেণীচরিত্র নির্ধারণের দিকটি। একটি দেশের রাষ্ট্রের শ্রেণীচরিত্রের গুণগত বিপরীত হলো সমাজের বিপ্লবের শ্রেণীচরিত্র। তবে শ্রেণীবিভক্ত সমাজের বিপ্লবের কর্মসূচী প্রণয়নের ক্ষেত্রে বিদ্যমান উৎপাদন ব্যবস্থার মাত্রা এবং মেহনতী জনগণের সংগঠনের বিকাশের মাত্রা ও মেহনতী জনগণের চেতনার মাত্রা গুরুত্বপূর্ণ দিক।

যেহেতু বাস্তব ক্ষেত্রে ও কমিউনিস্ট তত্ত্বগত বিচারে, বাঙলাদেশের শ্রেণীবিভক্ত সমাজরে বিপ্লবের স্তর সমাজতান্ত্রিক। সেহতেু বাঙলাদেশের অগ্রসর কমিউনিস্টদের কর্তব্য হলো দেশে সমাজতান্ত্রিক অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগ্রাম সংগঠিত করা। তবে এক্ষেত্রে বাঙলাদেশের অগ্রসর কমিউনিস্টদের প্রথম প্রয়োজন সমাজতান্ত্রিক অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক কর্মসূচী বিশেষতঃ রাজনৈতিক কর্মসূচী প্রণয়ন করা।

বাঙলাদেশের অগ্রসর কমিউনিস্টদের একটি গুরুত্বপূর্ণ কর্তব্য হলো দেশে শাসক বৃর্জোয়া ও সরকার বিরোধী সমাজতান্ত্রিক সংগ্রামের পাশাপাশি একই সঙ্গে সাম্রাজ্যবাদ ও ধর্মীয় মৌলবাদ বিরোধী সংগ্রাম সংগঠিত করা। তবে সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় মুক্তি সংগ্রাম (বুর্জোয়া গণতান্ত্রিক সংগ্রাম) এবং ধর্মীয় মৌলবাদ বিরোধী সামাজিক সাংস্কৃতিক সংগ্রাম (বুর্জোয়া গণতান্ত্রিক সংগ্রাম) হলো দেশে চলমান সমাজতান্ত্রিক সংগ্রামের (সমাজতান্ত্রিক গণতান্ত্রিক সংগ্রাম) অংশ ও অধীন।

কমিউনিস্ট তত্ত্বগত বিচারে বাঙলাদেশে এসময়ে সমাজতান্ত্রিক মূল রাজনীতি হলো বাঙলাদেশের আমলাতান্ত্রিক বুর্জোয়া রাষ্ট্র ও সরকারের গুণগত বিপরীত সমাজতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার রাজনীতি। বাঙলাদেশের প্রতিক্রিয়াশীল বুর্জোয়া সংবিধান ও বুর্জোয়া সংসদের গুণগত বিপরীত সমাজতান্ত্রিক সংবিধান ও সমাজতান্ত্রিক সংসদ প্রতিষ্ঠার রাজনীতি।
বাঙলাদেশে এসময়ে আশু সমাজতান্ত্রিক রাজনীতি হলো বুর্জোয়া জাতীয় সংসদের গুণগত বিপরীত সমাজতান্ত্রিক সংবিধান পরিষদ ও সমাজতান্ত্রিক সংসদ প্রতিষ্ঠার রাজনীতি। এইভাবে, বুর্জোয়া সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলাপরিষদ ও ইউনিয়ন কাউন্সিলের গুণগত বিপরীত সমাজতান্ত্রিক সিটি কর্পোরেশন, সমাজতান্ত্রিক পৌরসভা, সমাজতান্ত্রিক উপজেলা পরিষদ ও সমাজতান্ত্রিক ইউনিয়ন কাউন্সিল প্রতিষ্ঠার রাজনীতি।
সঙ্গত কারণে বাঙলাদেশে আগামীদিনের সমাজতান্ত্রিক সংবিধান, সমাজতান্ত্রিক সংসদ, সমাজতান্ত্রিক সিটি কর্পোরেশন, সমাজতান্ত্রিক পৌরসভা, সমাজতান্ত্রিক জেলা পরিষদ, সমাজতান্ত্রিক উপজেলা ও সমাজতান্ত্রিক ইউনিয়ন কাউন্সিলগুলি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ও সমাজতান্ত্রিক সামাজিক সাংস্কৃতিক কাঠামো বিশিষ্ট।

সমাজতান্ত্রিক অর্থনৈতিক কাঠামো রাষ্ট্রীয় মালিকানা, যৌথ মালিকানা ও সামাজিক মালিকানা ভিত্তিক। সমাজতান্ত্রিক অর্থনৈতিক কাঠামোর সঙ্গতিপূর্ণ ফলশ্রুতি শিল্প কমিউন ও কৃষি কমিউন এবং শোষণমুক্ত জনগনের স্বশাসন। সমাজতান্ত্রিক সামাজিক সাংস্কৃতিক কাঠামো যৌথ মালিকানা ভিত্তিক। সমাজতান্ত্রিক সামাজিক সাংস্কৃতিক কাঠামোর সঙ্গতিপূর্ণ ফলশ্রুতি শোষনমুক্ত জনগনের যৌথ জীবন যাপন।

এই কারণে বাঙলাদেশে এসময়ে তাৎপর্যপূর্ণ আশু সমাজতান্ত্রিক রাজনীতি হলো বিদ্যমান বেসামরিক সামরিক বুর্জোয়া তত্ত্বাবধায়ক সরকারের গুণগত বিপরীত সমাজতান্ত্রিক অন্তর্বর্তীকালীন সরকার (তত্ত্বাবধায়ক সরকার) প্রতিষ্ঠার রাজনীতি। শ্রমিক গরীব কৃষক মেহনতী মানুষের প্রাধান্যভিত্তিক বিপ্লবী গণঅভু্যত্থানের মাধ্যমে এবং শ্রমিক গরীব কৃষক মেহনতী মানুষের বিপ্লবী আন্দোলকারী সংস্থাগুলো দ্বারা গঠিত সমাজতান্ত্রিক অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার রাজনীতি।

প্রকৃতপক্ষে একটি দেশের সমাজে বুর্জোয়া গণতান্ত্রিক পরিবর্তন প্রধানতঃ সম্পন্ন হওয়ার ক্ষেত্রে দেশের রাজনৈতিক স্বাধীনতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন, সাতচলি্লশের ভারত ও পাকিস্তানের রাজনৈতিক স্বাধীনতা এবং বাঙলাদেশের একাত্তরের রাজনৈতিক স্বাধীনতার বিষয়টি বাঙলাদেশের (১৯৪৭-২০০৮) সমাজে বুর্জোয়া গণতান্ত্রিক পরিবর্তন প্রধানতঃ পরিসমাপ্ত হওয়ার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

সমাজের গুণগত পরিবর্তনের ধারায় বাঙলাদেশের শ্রমিকশ্রেণী ও গরীব কৃষক মেহনতী মানুষের মুক্তিসংগ্রামের শ্লোগান সমাজতন্ত্র। বাঙলাদেশের শ্রেণীবিভক্ত সমাজে এই ঐতিহাসিক প্রক্রিয়ায় বিকাশমান বুর্জোয়া গণতন্ত্র হলো বিকাশমান সমাজতন্ত্রের সঙ্গী, অংশ ও অধীন।
২৯.০৬.২০০৮

মে দিবসের চেতনা সমুন্নত রাখুন। বাঙলাদেশে পুঁজিবাদের বিরুদ্ধে সমাজতন্ত্রের সংগ্রাম এগিয়ে নেওয়া খুব জরুরী

মে দিবস শ্রমিকশ্রেণীর আন্তর্জাতিক সংহতি দিবস। মে দিবস শ্রমিকশ্রেণীর বিপ্লবী ট্রেড ইউনিয়ন দিবস। মে দিবস ট্রেড ইউনিয়ন সংগ্রামকে অনুপ্রাণিত করে এবং সমাজতান্ত্রের সংগ্রামকে দৃঢ়বদ্ধ করে। মে দিবসের বিপ্লবী চেতনা, বিপ্লবী ট্রেড ইউনিয়ন সংগ্রাম ও সমাজতন্ত্রের সংগ্রাম অবিচেছদ্য ব্যাপার।

একটি পুঁজিবাদী দেশে মে দিবস উদযাপনের চিত্র সেই দেশের ট্রেড ইউনিয়ন সংগ্রাম ও সমাজতন্ত্রের সংগ্রামের বিকাশের মাত্রাকে প্রকাশ করে। মে দিবস উদযাপনের চিত্র বিশেষ করে একটি দেশের কমিউনিস্ট আন্দোলনের বিকাশের মাত্রাকে তুলে ধরে। একটি পুঁজিবাদী দেশ হিসাবে বাঙলাদেশের ক্ষেত্রে একথা প্রযোজ্য।

বাঙলাদেশের মেহনতী মানুষ (শ্রমিক ও কৃষক) প্রধানতঃ নিজেদের দেশের পুঁজিবাদ কতর্ৃক সবচেয়ে বেশী শোষিত নির্যাতিত। বাঙলাদেশের মেহনতী মানুষ প্রধানতঃ নিজেদের দেশের শাসক বুর্জোয়া ও সরকার কর্তৃক বিশেষতঃ বুর্জোয়া সরকার কর্তৃক সবচেয়ে বেশী শোষিত নির্যাতিত। পাশাপাশি অব্যাহত রয়েছে মেহনতী মানুষের উপর সাম্রাজ্যবাদের শোষণ ও ধর্মীয় মৌলবাদের শোষণ।

তত্ত্বগত বিচারে, বাঙলাদেশে পুঁজিবাদের শোষণের বিরুদ্ধে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামই মেহনতী মানুষের প্রধান সংগ্রাম। বাঙলাদেশে সামরিক বেসামরিক আমলাতান্ত্রিক বুর্জোয়া রাষ্ট্র ও সরকারের বিপরীতে সমাজতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার সংগ্রামই মেহনতী মানুষের প্রধান সংগ্রাম। বাঙলাদেশে সাম্রাজ্যবাদ ও ধর্মীয় মৌলবাদ বিরোধী মেহনতী মানুষের সংগ্রামও গুরত্বপূর্ণ সংগ্রাম।

এক্ষেত্রে বাঙলাদেশের কমিউনিস্টদের কর্তব্য হলো প্রথম মেহনতী মানুষের আশু দাবীগুলি (কর্মসূচীগুলি) নিয়ে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলা। এসব আশু দাবী হলো অবিলম্বে জরুরী আইন প্রত্যাহার এবং প্রকাশ্য রাজনৈতিক কর্মকান্ড ও ট্রেড ইউনিয়ন কর্মকান্ডের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার। খাদ্যদ্রব্য মূল্য যথাযথ নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত পরিমাণে বিদু্যৎ ও পানি সরবরাহ।

বাঙলাদেশে মেহনতী মানুষের অন্যান্য আশু দাবী (কর্মসূচী) হলো সারাদেশে নতুন শিল্প কারখানা গড়া এবং কৃষি উৎপাদন বৃদ্ধি। গার্মেন্টস শ্রমিক, পাটকল শ্রমিক ও বস কল শ্রমিকসহ সকল শ্রমিকের কাজের নিশ্চয়তা ও সঙ্গতিশীল মজুরী প্রদান। ক্ষেতমজুরদের কাজের নিশ্চয়তা ও সঙ্গতিশীল মজুরী এবং কৃষি উৎপাদনে গরীব কৃষককে রাষ্ট্রীয় সুবিধা।

বাঙলাদেশে মেহনতী মানুষের আরও আশু দাবী (কর্মস চী) হলো সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলির সঙ্গে সকল প্রকার অসম চুক্তি বাতিল এবং সাম্রাজ্যবাদী পুঁজি বাজেয়াপ্ত। ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ এবং যুদ্ধাপরাধীদের বিচার। দূর্ণীতিপরায়ন শিল্পপতি, ব্যবসায়ী, আমলা পেশাজীবী ও রাজনীতিবিদদের বিচার। নিপীড়িত ক্ষুদ্র জাতিসমুহের আত্দনিয়ন ন অধিকার। বাঙলাদেশে মেহনতী নর নারীর সমান অধিকার ভিত্তিক সমাজতান্ত্রিক সংবিধান পরিষদ নির্বাচন প্রক্রিয়ার সূচনা।

বাঙলাদেশের কমিউনিস্টদের কর্তব্য হলো একই সঙ্গে মেহনতী মানুষের ম ল দাবীগুলি (কর্মস চীগুলি) নিয়ে ঐক্যবদ্ধ সংগ্রাম সংগঠিত করা। কারণ মেহনতী মানুষের ম ল দাবীগুলির বাস বায়নের মধ্য দিয়ে আশু দাবীগুলির যথাযথ ও স্থায়ী বাস্তবায়ন সম্ভব। মেহনতী মানুষের মূল সমস্যাগুলির (দাবীগুলি) সমাধানের মধ্য দিয়ে ম ল সমস্যাগুলির (দাবীগুলি) যথাযথ ও স্থায়ী সমাধান সম্ভব।

বাঙলাদেশের মেহনতী মানুষের মূল দাবীগুলি (কর্মস চীগুলি) হলো খাদ্য ব্যবসাসহ সকল প্রকার ব্যবসা বাণিজ্য জাতীয়করণ এবং ভূমি, শিল্প, ব্যাংক ও বীমা জাতীয়করণ। শিল্প কারখানায় কারখানা কমিউন গড়া এবং কৃষিতে রাষ্ট্রীয় মালিকানা, যৌথ মালিকানা ও কৃষি কমিউন গড়া। সামাজে সকল প্রাপ্তবয়স্ক নরনারীকে ব্যাপক যৌথ উৎপাদনে সামাজিক উৎপাদনে টেনে আনা। সমাজতন বিনির্মাণ প্রক্রিয়ার সূচনা।

পুঁজিবাদ হলো একটি শোষণম লক ব্যবস্থা। পুঁজিবাদের প্রধান লক্ষ্য শোষণের মাধ্যমে মুনাফা। পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে মেহনতী মানুষের (শ্রমিক ও কৃষক) মূল দাবীগুলি বাস বায়িত করা সম্ভব নয়। ফলে পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে মেহনতি মানুষের (নারী ও পুরুষ) আশু দাবীগুলি যথাযথ ও স্থায়ীভাবে বাস্তবায়িত করা সম্ভব নয়।

সঙ্গত কারণে, বাঙলাদেশে পুঁজিবাদী ব্যবস্থা উচেছদের মধ্য দিয়ে মেহনতী মানুষের মূল দাবীগুলি (খাদ্য ব্যবসাসহ সকল প্রকার ব্যবসা বাণিজ্য, ভূমি, শিল্প, ব্যাংক ও বীমা জাতীয়করণ এবং সমাজতন্ত্র বিনির্মাণ প্রক্রিয়ার সূচনা) বাস্তবায়িত করা সম্ভব। ফলে মেহনতী মানুষের আশু দাবীগুলি যথাযথ ও স্থায়ীভাবে বাস্তবায়িত করা সম্ভব।

আসলে বাঙলাদেশের কমিউনিস্টদের কেন্দ্রীয় কর্তব্য হলো পুঁজিবাদের বিরুদ্ধে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম গড়ে তোলা। বাঙলাদেশের সামরিক বেসামরিক আমলাতান্ত্রিক বুর্জোয়া রাষ্ট্র ও সরকারের বিপরীতে সমাজতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার সংগ্রাম সংগঠিত করা। অন্যথা নয়। আর ভুল পথ নয়।

কারণ বাঙলাদেশে কেবল একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র ও সরকারই মেহনতী মানুষের মূল দাবীগুলি বাস্তবায়িত করতে পারে। মেহনতী মানুষের আশু দাবীগুলি যথাযথ ও স্থায়ীভাবে বাস বায়িত করতে পারে। বাঙলাদেশে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার সংগ্রাম সংগঠিত করার ক্ষেত্রে ট্রেড ইউনিয়ন সংগ্রাম এবং ক্ষেতমজুর সংগ্রামের ভূমিকা অত্যন গুররুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। যা কিনা মে দিবসের একটি সৃজনশীল চেতনা।


তারিখঃ ০১.০৫.২০০৮

শনিবার, ২৬ জুন, ২০১০

একটি কমিউনিস্ট পার্টি একসময় একটি সংশোধনবাদী পার্টিতে পরিণত হওয়ার পেছনে প্রধান কারণ কোনটি ?

তত্ত্বগত বিচারে, একটি কমিউনিস্ট পার্টির মধ্যে সংশোধনবাদ (ডান অথবা বাম) প্রাধান্য লাভ করলে সেই পার্টি আর কমিউনিস্ট পার্টি থাকে না। বাস বে সেই পার্টি মূলতঃ একটি বুর্জোয়া-পেটি বুর্জোয়া পার্টিতে পরিণত হয়। বিপ্লব পূর্ব ও বিপ্লব উত্তর উভয়কালে একথা প্রযোজ্য।

কমিউনিস্ট পার্টি শ্রমিকশ্রেণীর বিপ্লবী পার্টি। কমিউনিস্ট পার্টির ভাবাদর্শ বস্তুবাদী ভাবাদর্শ দ্বন্দ্বমূলক বস্তুবাদী ভাবাদর্শ। কমিউনিস্ট পার্টির ভাবাদর্শ মার্কসবাদী-লেনিনবাদী ভাবাদর্শ। কমিউনিস্ট পার্টির দৃষ্টিভঙ্গি বস্তুবাদী দৃষ্টিভঙ্গি দ্বন্দমূলক বস্তুবাদী দৃষ্টিভঙ্গি। কমিউনিস্ট পার্টির দৃষ্টিভঙ্গি মার্কসবাদী- লেলিনবাদী দৃষ্টিভঙ্গি।

অপরদিকে সংশোধনবাদী ভাবাদর্শ মূলতঃ ভাববাদী ভাবাদর্শ মূলতঃ বুর্জোয়া- পেটিবুর্জোয়া ভাবাদর্শ। সংশোধনবাদী দৃষ্টিভঙ্গী মূলতঃ বুর্জোয়া- পেটিবুর্জোয়া দৃষ্টিভঙ্গী। সংশোধনবাদ হলো মূলতঃ মার্কসবাদী-লেলিনবাদী মৌলিক নীতি অস্বীকার করা। সংশোধনবাদ মূলতঃ দুই রকম, ডান সংশোধনবাদ ও বাম সংশোধনবাদ। ডান সংশোধনবাদ মূলতঃ শ্রেণীসমন্বয়মূলক বুর্জোয়া লেজুরবৃত্তিমূলক এবং বাম সংশোধনবাদ মূলতঃ যান্ত্রিকতা গণবিচ্ছিন্নতা।

বিপ্লব পূর্ব অথবা বিপ্লব উত্তর একটি দেশে একটি কমিউনিস্ট পার্টি এক সময় একটি সংশোধনবাদী পার্টিতে পরিণত হওয়ার পেছনে একাধিক কারণ ক্রিয়াশীল থাকে। এক্ষেত্রে প্রধান কারণ মার্কসবাদ-লেনিনবাদ যথাযথ ক্রমাগত আত্মস্থকরণের অক্ষমতা। মার্কসবাদ-লেনিনবাদের মূল সূত্রগুলির সৃজনশীল অনুশীলন ও প্রয়োগের ব্যর্থতা।

বিপ্লব পূর্ব একটি দেশে প্রধানতঃ মার্কসবাদ-লেনিনবাদ যথাযথ ক্রমাগত আত্মস্থকরণ এবং এর সৃজনশীল অনুশীলন ও প্রয়োগের অক্ষমতার কারণে একটি কমিউনিস্ট পাটির পক্ষে দেশের আর্থ-সামাজিক ব্যবস্থার ব্যাখ্যা বিশ্লেষণ মূল্যায়ন সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হয় না। দেশের রাষ্ট্রক্ষমতা দখল বিষয়ক সংগ্রামের (প্রধান রাজনৈতিক সংগ্রাম) সঠিক তত্ত্বগত লাইন ও ব্যবহারিক লাইন গড়ে তোলা সম্ভব হয় না।

একই কারণে (প্রধানতঃ মার্কসবাদ-লেনিনবাদ যথাযথ ক্রমাগত আত্মস্থকরণ এবং এর সৃজনশীল অনুশীলন ও প্রয়োগের অক্ষমতার কারণে) একটি কমিউনিস্ট পার্টি বিপ্লব পূর্ব একটি দেশের রাষ্ট্রক্ষমতা দখলের সংগ্রাম (প্রধান রাজনৈতিক সংগ্রাম) যথাযথ সংগঠিত করতে পারে না। ফলে কমিউনিস্ট পার্টিতে সংশোধবাদ ক্রমশঃ প্রবল হয়ে উঠে।

বিপ্লব উত্তর একটি দেশে প্রধানতঃ মার্কসবাদ-লেনিনবাদ যথাযথ ক্রমাগত আত্মস্থকরণ এবং এর সৃজনশীল অনুশীলন ও প্রয়োগের অক্ষমতার কারণে একটি কমিউনিস্ট পার্টির পক্ষে বিভিন্ন সময় দেশের সামগ্রিক আর্থ-সামাজিক রাজনৈতিক পরিস্থিতির সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ মূল্যায়ন করা সম্ভব হয় না। দেশে সমাজতন বিনির্মাণ বিষয়ক সঠিক তত্ত্বগত লাইন ও বাবহারিক লাইন গড়ে তোলা বিকশিত করা সম্ভব হয় না।

একই কারণে (প্রধানতঃ মার্কসবাদ-লেনিনবাদ যথাযথ ক্রমাগত আত্মস্থকরণ এবং এর সৃজনশীল অনুশীলন ও প্রয়োগের অক্ষমতার কারণে) বিপ্লব উত্তর একটি দেশে একটি কমিউনিস্ট পার্টি সমাজতন বিনির্মাণ প্রক্রিয়া যথাযথ ক্রমাগত সংগঠিত করতে ব্যর্থ হয়। ফলে কমিউনিস্ট পার্টিতে সংশোধনবাদ ক্রমশঃ প্রবল হয়ে উঠে।

এসব ঘটনার বাস ব প্রমান পাওয়া যায় ইতালী ও পশ্চিম জার্মানীর কমিউনিস্ট পার্টির এক সময় সংশোধনবাদী পার্টিতে পরিণত হওয়ার দুঃখজনক ইতিহাসে। বিপ্লব উত্তর রাশিয়া ও চীনের কমিউনিস্ট পার্টির একসময় সংশোধনবাদী পার্টিতে পরিণত হওয়ার বেদনাদায়ক ইতিহাসে। এসব কথা ইন্দোনেশিয়ায় কমিউনিস্ট পার্টি ও ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির ক্ষেত্রেও প্রযোজ্য।

অথচ তত্ত্বগত বিচারে, বিপ্লব পূর্ব একটি দেশে একটি কমিউনিস্ট পর্টির কেন্দ্রীয় কর্তব্য হলো দেশের রাষ্ট্রক্ষমতা দখল করা (প্রথম সাধারণ রাজনৈতিক সংগ্রাম এবং এক পর্যায়ে সশস্ত্র রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে)। বিপ্লব উত্তর একটি দেশে একটি কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কর্তব্য হলো দেশে সমাজতন বিনির্মাণ করা (প্রলেতারীয় একনায়কত্ব জারী রাখার মাধ্যমে)।

এই কারণে বিপ্লব পূর্ব একটি দেশে একটি কমিউনিস্ট পার্টির প্রথম একটি তাৎপর্যপূর্ণ কর্তব্য হলো মার্কসবাদ-লেনিনবাদ যথাযথ ক্রমাগত আত্মস্থ করা এবং এর সৃজনশীল প্রয়োগ ও অনুশীলন করা। প্রধানতঃ মার্কসবাদ-লেনিনবাদের মূল তত্ত্বগুলির ভিত্তিতে দেশের আর্থ-সামাজিক ব্যবস্থার ব্যাখ্যা বিশ্লেষণ মূল্যায়ন করা। দেশের রাষ্ট্রক্ষমতা দখল বিষয়ক মৌলিক আর্থ-সামাজিক রাজনৈতিক তত্ত্ব গড়ে তোলা।

একটি দেশের রাষ্ট্রক্ষমতা দখল বিষয়ক মৌলিক আর্থ-সামাজিক রাজনৈতিক তত্ত্বের মূল কথা হলো সমাজের উৎপাদন সমপর্কের শ্রেণীচরিত্র, রাষ্ট্রের শ্রেণীচরিত্র এবং শাসকশ্রেণীর শ্রেণীচরিত্র নির্ধারণ করা। দেশের মেহনতী মানুষের (শ্রমিক ও কৃষক) প্রধান শত্রু এবং প্রধান মিত্র নির্ধারণ করা। সমাজের বিপ্লবের স্তর বিপ্লবের শ্রেণীচরিত্র নির্ধারণ করা। প্রধান শত্রু বিরোধী মেহনতী মানুষের প্রধান সংগ্রাম প্রধান রাজনৈতিক সংগ্রাম (মূল ও আশু) নির্ধারণ করা। চলমান বিপ্লবের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক কর্মসূচী বিশেষতঃ রাজনৈতিক কর্মসূচী প্রণনয়ন করা।

বিপ্লব উত্তর একটি দেশে একটি কমিউনিস্ট পার্টির প্রথম একটি তাৎপর্যপূর্ণ কর্তব্য হলো মার্কসবাদ-লেনিনবাদ যথাযথ ক্রমাগত আত্দস্থ করা এবং এর সৃজনশীল অনুশীলন ও প্রয়োগ করা। প্রধানতঃ মার্কসবাদ-লেনিনবাদের তত্ত্বের ভিত্তিতে দেশের বিদ্যমান আর্থ-সামাজিক ব্যবস্থার ব্যাখ্যা বিশ্লেষণ ম ল্যায়ন করা। দেশে সমাজতন বিনির্মান বিষয়ক মৌলিক আর্থ-সামাজিক রাজনৈতিক তত্ত্ব গড়ে তোলা।

বিপ্লব উত্তর একটি দেশে সমাজতন বিনির্মাণ বিষয়ক মৌলিক আর্থ-সামাজিক রাজনৈতিক তত্ত্বের মূল কথা হলো পুঁজিবাদ থেকে কমিউনিউজমে উত্তরনে প্রলেতারীয় একনায়কত্ব জারী রাখার মৌলিক তত্ত্ব। রাষ্ট্রীয় মালিকানা ও যৌথ মালিকানাকে সামাজিক মালিকানায় রূপান্তর করা এবং কৃষি কমিউন ও কারখানা কমিউন প্রতিষ্ঠার মৌলিক তত্ত্ব।

ক্ষুদে উৎপাদনকে বৃহৎ আয়তন সামাজিক উৎপাদনে উত্তরণের মৌলিক তত্ত্ব, সমাজের সকল প্রাপ্তবয়স্ক নর-নারীকে ব্যাপক যৌথ উৎপাদনে সামাজিক উৎপাদনে টেনে আনার তত্ত্ব, এবং পণ্য সঞ্চালনকে দ্রব্য বিনিময় প্রথায় রূপান রের মৌলিক তত্ত্ব। সমাজে বিদ্যমান বুর্জোয়া অধিকার উচেছদ করা, শিল্প ও কৃষি, শহর ও গ্রাম এবং মানসিক শ্রম ও কায়িক শ্রমের মধ্যকার পার্থক্য দূর করার মৌলিক তত্ত্ব। রাষ্ট্র, সরকার ও প্রশাসন পরিচালনার সকল ক্ষেত্রে জনগণের সক্রিয় অংশগ্রহণ, সমাজের অর্থনীতি রাজনীতি ও সমাজিক সংস্কৃতির সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার, সমান ক্ষমতায়ন, রাষ্ট্রকে সমাজের নিয়ন্ত্রণাধীন করা এবং স্থায়ী আমলাতান্ত্রিক সেনাবাহিনীর স্থলে বিপ্লবী গণবাহিনী প্রতিষ্ঠা করা সমগ্র জনগণকে সশস করার মৌলিক তত্ত্ব। পরিপূর্ণ জনপ্রশাসন ব্যবস্থা বা জনপরিচালনা কমিটি গড়ে তোলা এবং রাষ্ট্র ক্রমশঃ শুকিয়ে মরার মৌলিক তত্ত্ব।

সংশোধনবাদের উৎস আধুনিক সমাজের বুর্জোয়া ও পেটিবুর্জোয়া শ্রেণীগত শিকড়। প্রতিক্রিয়াশীল পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা ও পুঁজিবাদী শ্রেণীর পরিমন্ডলে মার্কসবাদ-লেনিনবাদের উদ্ভব হয়েছে। সমাজে বিদ্যমান সংশোধনবাদী ধারাগুলির বিরুদ্ধে বলিষ্ঠ মতাদর্শ সংগ্রামের মধ্য দিয়ে মার্কসবাদ-লেনিনবাদের অসামান্য উত্থান ঘটেছে বিকাশ ঘটেছে।

বিপ্লব পূর্ব একাধিক দেশে বিদ্যমান প্রতিক্রিয়াশীল পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার মধ্যে এবং কমিউনিস্ট আন্দোলনে বিদ্যমান সংশোধনবাদী তত্ত্বগত ধারাগুলির বিরুদ্ধে বলিষ্ঠ মতাদর্শগত সংগ্রামের ভেতর দিয়ে একটা সময় পর্যন্ত একটি কমিউনিস্ট পার্টি সাধারনভাবে একটি বিপ্লবী পার্টি হিসাবে ক্রিয়াশীল ছিল। যেমন জার্মানীর কমিউনিস্ট পার্টি ও ইতালীর কমিউনিস্ট পার্টি।

বিপ্লব উত্তর দেশগুলিতে বিদ্যমান প্রতিক্রিয়াশীল ক্ষুদে উৎপাদন ব্যবস্থার মধ্যে ও কমিউনিস্ট আন্দোলনে বিদ্যমান সংশোধনবাদী তত্ত্বগত ধারাগুলির বিরুদ্ধে সুদৃঢ় মতাদর্শগত সংগ্রামের ভেতর দিয়ে একটা সময় পর্যন্ত একটি কমিউনিস্ট পার্টি সাধারনভাবে একটি বিপ্লবী পার্টি হিসাবে ক্রিয়াশীল ছিল। যেমন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি এবং গণচীনের কমিউনিস্ট পার্টি।

তবে বিপ্লব পূর্ব একটি দেশে একটি কমিউনিস্ট পার্টির পক্ষে কমিউনিস্ট আন্দোলনে বিদ্যমান সংশোধনবাদী তত্ত্বগত ধারাগুলিকে পরাভূত করা সম্ভব প্রধানতঃ মার্কসবাদ-লেনিনবাদের তত্ত্বের ভিত্তিতে দেশের রাষ্ট্র ক্ষমতা দখল বিষয়ক সঠিক তত্ত্বগত লাইন ও ব্যবহারিক লাইন গড়ে তোলার মধ্য দিয়ে। দেশে রাষ্ট্রক্ষমতা দখলের সংগ্রাম (প্রধানতঃ রাজনৈতিক সংগ্রাম) সঠিকভাবে ক্রমাগত সংগঠিত করার ভেতর দিয়ে।

বিপ্লব উত্তর একটি দেশে একটি কমিউনিস্ট পার্টির পক্ষে কমিউনিস্ট আন্দোলনে বিদ্যমান সংশোধনবাদী তত্ত্বগত ধারাগুলিকে পরাভূত করা সম্ভব প্রধানতঃ মার্কসবাদ-লেনিবাদের তত্ত্বের ভিত্তিতে দেশে সমাজতন বিনির্মান বিষয়ক তত্ত্বগত লাইন ও বাবহারিক লাইন গড়ে তোলার মধ্য দিয়ে। দেশে সমাজতন বিনির্মান প্রক্রিয়া সঠিকভাবে ক্রমাগত সংগঠিত করার ভেতর দিয়ে।

একটি দেশে কমিউনিস্ট আন্দোলনের গুণগত বিকাশের ক্ষেত্রে তত্ত্বগত সঠিকতার বিষয়টি অসাধারণ তাৎপর্যপ র্ণ। বিকাশের নিয়মে, অনিবার্য কারণে একটি দেশে সঠিক তত্ত্বগত লাইনের নিকট ভ্রান্ত তত্ত্বগত লাইন পরাজিত হয়। সঠিক কমিউনিস্ট তত্ত্বগত লাইনের নিকট সংশোধনবাদী তত্ত্বগত ধারাগুলি পরাভূত হয়। আর, একটি কমিউনিস্ট আন্দোলনে তত্ত্বগত সঠিকতার সবচেয়ে নির্ভরযোগ্য সবচেয়ে আলোকজ্জল ভান্ডার হলো মার্কসবাদ-লেনিনবাদ ও বিদ্যমান বাস্তব পরিস্থিতি।

কারণ মার্কসবাদ-লেনিনবাদ কমিউনিস্ট আন্দোলনের প্রধান তত্ত্বগত ধারা নির্ধারক তত্ত্বগত ধারা। মার্কসবাদ-লেনিনবাদ বিশ্বজনীন কমিউনিস্ট মতবাদ কমিউনিস্ট ভাবাদর্শ। মার্কসবাদ হলো লেনিনবাদের ভিত্তি। বর্তমানকালের মার্কসবাদ হলো মার্কসবাদ-লেনিনবাদ। মার্কসবাদ-লেনিনবাদ যথাযথ আত্মস্থকরণ এবং এর সৃজনশীল প্রয়োগ অনুশীলনের সফলতার পদ্ধতি বা চাবিকাঠিও মার্কসবাদ-লেনিনবাদের মুল তত্ত্বগুলির মধ্যেই নিহিত।


তারিখঃ ১৭.০৪.২০০৮

বাঙলাদেশে এসময় একটি সমাজতান্ত্রিক মোর্চা গড়ে তোলা খুব প্রয়োজন

বাঙলাদেশে এসময় একটি সমাজতান্ত্রিক মোর্চা গড়ে তোলা সত্যই খুব প্রয়োজন। কারণ স্বাধীনতা উত্তর বাঙলাদেশে মেহনতী মানুষের (শ্রমিক ও কৃষক) উপর বাঙলাদেশের পুঁজিবাদী শোষণ প্রধান। বাঙলাদেশে পুঁজিবাদী শোষণ উচেছদ এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম মেহনতী মানুষের প্রধান সংগ্রাম।

বাঙলাদেশে এসময় একটি সমাজতান্ত্রিক মোর্চা গড়ে তোলা খুব জরুরী। কারণ বাঙলাদেশে মেহনতী মানুষের (নারী ও পুরুষ) উপর বাঙলাদেশের বুর্জোয়া রাষ্ট্র ও সরকারের শোষণ নির্যাতন বিশেষতঃ সরকারের শোষণ নির্যাতন প্রধান। বাঙলাদেশের বুর্জোয়া রাষ্ট্র ও সরকার উচেছদ এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার সংগ্রাম মেহনতী মানুষের প্রধান সংগ্রাম প্রধান রাজনৈতিক সংগ্রাম।

বাঙলাদেশে এসময় একটি সমাজতান্ত্রিক মোর্চা গড়ে তোলা সঠিক ও বাস্তব সম্মত পদক্ষেপ। কারণ তত্ত্বগত সমস্যার জন্য বাঙলাদেশের কমিউনিস্ট আন্দোলন এখনও বিভক্ত। বাঙলাদেশে এখনও একটি সঠিক ও ঐক্যবদ্ধ কমিউনিস্ট পার্টি গড়ে ওঠেনি। বাঙলাদেশে একটি সমাজতান্ত্রিক মোর্চা একটি সঠিক ও ঐক্যবদ্ধ কমিউনিস্ট পার্টি গঠনের ক্ষেত্রে একটি সঙ্গতিপূর্ণ শর্ত।

বাঙলাদেশে অগ্রসর তত্ত্বগত অবস্থানের (পরোক্ষ সাম্রাজ্যবাদের যুগ, রাজনৈতিকভাবে স্বাধীন বুর্জোয়া রাষ্ট্র বাঙলাদেশ, বাঙলাদেশের উৎপাদন ব্যবস্থা পুঁজিবাদী ও বুর্জোয়া গণতান্ত্রিক পরিবর্তন প্রধানতঃ পরিসমাপ্ত) ভিত্তিতে গঠিত একটি সমাজতান্ত্রিক মোর্চার পক্ষে মেহনতী মানুষের সঠিক সমাজতান্ত্রিক অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক কর্মসূচী প্রণয়ন করা সম্ভব। বিশেষতঃ বাঙলাদেশে মেহনতী মানুষের সমাজতান্ত্রিক মূল ও আশু রাজনৈতিক কর্মসূচী প্রণয়ন করা সম্ভব।
বাঙলাদেশে অগ্রসর কমিউনিস্ট পার্টি সংগঠনগুলি (বাঙলাদেশের সমাজ বিপ্লবের স্তর সমাজতান্ত্রিক, এরকম তত্ত্বগত অবস্থান ভিত্তিক) নিয়ে গঠিত একটি সঠিক সমাজতান্ত্রিক মোর্চা কর্তৃক বাঙলাদেশে মেহনতী মানুষের সমাজতান্ত্রিক অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগ্রাম সংগঠিত করা সম্ভব। বিশেষতঃ বাঙলাদেশে মেহনতী মানুষের সমাজতান্ত্রিক মুল ও আশু রাজনৈতিক সংগ্রাম সংগঠিত করা সম্ভব।

একটি সুসঙ্গত বিপ্লবী প্রক্রিয়ার ভেতর দিয়ে, আগামী দিনে একটি সঠিক ও ঐক্যবদ্ধ কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বাঙলাদেশে পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ ও ধর্মীয় মৌলবাদ উচেছদ প্রধানতঃ পুঁজিবাদ উচেছদ এবং সমাজতন প্রতিষ্ঠিত হবে। বাঙলাদেশে বুর্জোয়া রাষ্ট্র ও সরকার উচেছদ এবং সমাজতান্ত্রিক রাষ্ট ও সরকার প্রতিষ্ঠিত হবে। এই তাৎপর্যপূর্ণ প্রক্রিয়ায় নির্দিষ্ট পর্যায়ে একটি সমাজতান্ত্রিক মোর্চার সঠিক ও সুসঙ্গত ভূমিকা আসলেই খুব প্রয়োজন।

তারিখঃ ০৭.০৪.২০০৮